কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মো. সেলিম হোসেন এর কবিতা - বাংলাদেশের মাটি

 

বাংলাদেশের মাটি

-------------------  মো. সেলিম হোসেন

 

আমার ভাইয়ের রক্তে ভেজা
বাংলাদেশের মাটি,
প্রাণের চেয়ে অনেক দামি
সোনার চেয়ে খাঁটি।
আপন মাটি বুকে নিয়ে
ঘুমে আছেন ভাই,
কর্ণ পেতে কণ্ঠ যে তাঁর
শুনতে আজো পাই।
গাইছে যেনো ভাইয়া আমার
স্বাধীনতার গান,
দরাজ ভরা কণ্ঠ যে তাঁর
মাতাল করে প্রাণ।
এই যে মাটি করতে স্বাধীন
শহীদ হলেন যাঁরা,
অমর হয়ে আজো আছেন
বাংলার কোলে তাঁরা।

প্রকাশিত- মাসিক ফুলকুঁড়ি, জানুয়ারি- ২০০৬ ইং

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…