সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

বাণিজ্য মেলা ঘিরে পুলিশের নির্দেশনা

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ উপলক্ষে দর্শনার্থী ও যানবাহনের জন্য একটি নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি প্রচুর লোকের সমাগম হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন যানবাহনে মেলায় আসে। মেলায় দর্শনার্থীদের সঠিক পথে আসা-যাওয়ার জন্য কিছু ব্যবস্থা নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

মেলায় প্রবেশপথ
যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে নিউমার্কেট-ধানমন্ডির দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন এবং ২ নম্বর পার্কিং ব্যবহার করবেন।

যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরে-বাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র‌্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনী মাঠে (৩ নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

যারা যানবাহন নিয়ে পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরে-বাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র‌্যাব-২ অফিস এর বিপরীত কলোনী মাঠে (৩নম্বর পার্কিং) এবং পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪ নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।

যারা উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলায় ঢুকতে চান, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয় এর মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন এবং ১ নম্বর পার্কিং ব্যবহার করবেন।

মোটরসাইকেল নিয়ে যারা মেলায় আসবেন তারা বিআইসিসিয়ের পশ্চিম পাশে ফাঁকা জায়গা, ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার-এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। হেলমেট নিজ হেফাজতে রাখবেন।

মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আগত সবাইকে ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হলো। পাকিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখবেন।

মেলা থেকে বাহির
মেলার ১ নম্বর পার্কিং থেকে বের হবার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরে বাংলানগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণী হয়ে বের হবেন।

মেলার ২ নম্বর পার্কিং থেকে বের হবার সময় গণভবন স্কুল ক্রসিং হতে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোড দিয়ে বের হবেন।

মেলার ৩ নম্বর ও ৪ নম্বর পার্কিং হতে বের হবার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী উভয় রাস্তা ব্যবহার করে বের হতে পারবেন।

সরকারি ছুটির দিন
মেলা চলাকালীন সরকারি ছুটির দিন খামারবাড়ি থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। ওই সড়ক ব্যবহারকারীরা আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো।

রোড ডাইভারশন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলাকালীন ওই এলাকায় বসবাসকারী এবং সরকারি-বেসরকারি দপ্তরগুলোর আগত গাড়ি ও শুধু মেলায় প্রবেশকারী গাড়ি ছাড়া অন্য সবাইকে নিন্মলিখিত সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিআইসিসি ক্রসিং থেকে গণভবন স্কুল হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রসিং পর্যন্ত। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ গেইট থেকে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত। শেরে বাংলা আদর্শ মহিলা কলেজ গেইট থেকে শিক্ষা  প্রকৌশল ক্রসিং হয়ে প্যারেড স্কয়ার রোকেয়া সরণী ক্রসিং (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ) পর্যন্ত।

এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…