সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

'বাদুড় ঝোলা' ফটোগ্রাফার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিয়ের ছবি তুলেই রাতারাতি খ্যাতি পেয়ে গেছেন ফটোগ্রাফার বিষ্ণু। ২৩ বছর বয়সী ভারতীয় এ ফটোগ্রাফার এর যে ছবি নিয়ে এত মাতামাতি সে ছবিটি গাছে উঠে তুলেছিলেন বিষ্ণু। অবশ্য এর আগেও তিনি গাছে উঠে নবদম্পতির ছবি তুলেছিলেন। এবার বেশি আলোচনা হচ্ছে কারণ গাছে উঠে তিনি উল্টে পড়ে ছবিটি তুলেছেন। ছবিটি নিয়ে কেউ কেউ তো রসিকতা করতেও ছাড়ছেন না। বলছেন, বিষ্ণু আসলে স্পাইডারম্যান হতে চেয়েছিল। ভুল করে ফটোগ্রাফার হয়ে গেছে!

কেরালার ত্রিশূরের বাসিন্দা বিষ্ণু জানান, গাছে উঠার তার জন্য কোনো বিষয়ই নয়। শৈশবে বহুবার গাছে উঠার অভিজ্ঞতা তার হয়েছে। আর ওই ছবিটি নিয়ে তিনি বলেন, বিয়ের পর আমরা বরের বাড়ির বাইরে গিয়ে ছবি তুলছিলাম। একটি গাছ দেখার পরই টপ অ্যাঙ্গেল থেকে ছবি তোলার আইডিয়াটা মাথায় আসল। সেই দম্পতিকে এটা বলার পর তারাও রাজি হয়ে গেল। তাই আমি গাছে উঠে ছবিটি তুলেছি।

শিয়াজ ও নাব্য নামের ওই দম্পতির ছবিটি ১৫ এপ্রিল তুলেছিলেন বিষ্ণু। গাছে উঠে উল্টে পড়ে ভারসাম্য ধরে রেখে যেমন ছবি তুলতে চেয়েছিলেন তেমনই তুলেছেন। তার এ কাণ্ডে অনেকে তাকে বাদুড় উপাধিও দেয়া শুরু করেছেন। কিন্তু বেশিরভাগই প্রশংসা করেছেন তার এ প্রচেষ্টার। কারণ বিষ্ণু যা ভালোবাসেন তাই তিনি নিজের শতভাগ দিয়ে করার চেষ্টা করেছেন।

বিষ্ণু বলেন, 'এর আগেও আমি ৪/৫ বার গাছে উঠে উপর থেকে ছবি তুলেছি। এইবার আমি দেখতে চেয়েছিলাম আমি যদি পুরো উল্টো হয়ে ছবি তুলি তাহলে সেটি কেমন দেখায়। আশার কথা হল, এটি বেশ ভালো হয়েছে।'

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…