সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাল্য বিয়েতে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল যুবলীগ নেতার

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার ডোমারে যুবলীগ সভাপতির সহযোগীতায় বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে। ২৮মে রবিবার সন্ধ্যায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা মিরজাগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রী বেলী বেগম(১২)’র সাথে নাওয়ার হাট এলাকার পানিয়ালের ছেলে রাজুর সাথে বিয়ে দেয়ার চেষ্টা চালায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানা ইউপি চেয়ারম্যান আবুল হাচান ও ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ কে, বিয়ে বন্ধের নির্দেশ দেয়। তাদের বাঁধা নিষেধকে উপেক্ষা করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোড়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল দলীয় প্রভাব খাটিয়ে নিজের ক্ষমতা বলে নাবালিকা বেলী’র ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিবাহ সম্পন্ন করেছে বলে অভিযোগ উঠেছে।
গত ১৮মে মাননীয় এমপি মহোদয়ের নিজস্ব উদ্যোগে ডোমার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বাল্য বিবাহ প্রতিরোধ সমাবেশে, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…