সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম এর সাথে সৈয়দপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা হয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এসময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বখতীয়ার কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক সরকার, সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাস, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রনোবেশ চন্দ্র বাগচী, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন, সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ক্কারী মাওলানা মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান প্রধানগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত জেলা প্রশাসক খালেদ রহীম সৈয়দপুর পৌরসভা ও উপজেলার সকলের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, মোহাম্মদ খালেদ রহীম গত ১১ মে নীলফামারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।


 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…