সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

সিরাজগঞ্জ, নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত, আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানাতে পারেনি। ঘটনার পরপরই পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থানার এসআই মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালকসহ এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

জাতীয়

মিরপুরে আগুনে প্রাণ গেল ১৬ জনের, ৭ জন নারী, ৯ জন পুরুষ

রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে…