সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়ার কবিতা- কুহেলিকা

 

 

কুহেলিকা
---- সেলিনা জাহান প্রিয়া

তুমি আমি এক অচ্ছেদ্য ব্যবধানে দাঁড়িয়ে
তবু তোমার সাথে আমার লক্ষ যোজন তফাৎ।
মাত্র দু'খানা রেখা চিত্র,
একখানা তুমি আর আরেকখানা আমি
কত পাশাপাশি
অথচ কেউ নই কারো মিত্র।
বিষাদ সময় হয়ে আছে হিমালয়
আঁধার নাকি কুহেলিকা
কে কত আপন?
অবোঝাই রয়েগেছে বহুকাল;
বৃথাই তবু বেছে নিতে হয়
তোমার ভালবাসা !!
এখনো নীলিমায় অনেক রঙ
এখনো চোখের ভিতর শিরীষের বন
এখনো তোমাকে দেখে খুঁজে ফিরি সেই মেঠো পথ!
নিঃশ্বাসে তুমি
নাকি বিশ্বাসে?
পাওয়া কিংবা না পাওয়া
মাঝামাঝিই থাক অনুক্ষণ
পোড়া চোখ বোঝেনা তবু
কাছে থেকেও তুমি নও কাছে কখনোই
কুহেলিকা হয়ে রও অহর্নিশ।
মনের মাঝের ফ্রেমটা,
মনের ভিতর তোমার ছবি
বসে আছি অনাদিকাল;
একটি নিপূণ কবিতার জন্য
অপেক্ষা ছিল,
একটি যথার্থ সম্পর্কের জন্যও
অপেক্ষায় ছিলাম বহূকাল;
অপেক্ষায় থেকে থেকে হৃদয়ে ক্ষরণ বেড়েছে বহূবিধ।
নীল আকাশ, দূরের গাঁ তেপান্তরের মাঠ;
ডাকে আমায় অচীন গাঁয়ের অবুঝ বন
সাঁওতালী রাত, জ্যোৎস্না আকাশ;
ডাকে আমায় জুম-পাহাড়ের নদীর কাছে !
তবু মনের মধ্যে অপূর্ণতার মহাকাশ নিয়ে লক্ষ নক্ষত্র হয়ে জ্বলে থাকা
একটি নিখাঁদ অনাপাক্ষিক কবিতার জন্য অনন্তের অপেক্ষা;
একটি কবিতার জন্য আজন্ম দীর্ঘশ্বাস।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…