সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপিতে যোগ দিয়েছেন গোলাম মাওলা রনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে অনুষ্ঠানিকভাবে যোগ দেন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য।

স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন জানিয়ে গোলাম মওলা রনি বলেছেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপিতেই থাকব।

নির্বাচনে মনোনয়ন পেতে বিএনপিতে এসেছেন কিনা এমন প্রশ্নে গোলাম মওলা রনি বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের মাথায় সব সময়ই নির্বাচন মাথায় থাকে। মনোনয়ন চাইব না একথা বলা হবে ডাহা মিথ্যা কথা। মনোনয়ন না পেলে দল ছেড়ে চলে যাব একথাও সত্যি নয়।

তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদের আদর্শ থেকে আমি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে এসেছি। এটি কোন সাধারণ ঘটনা নয়। আমার এখানে আসার পেছনে অনেক কারণ রয়েছে।

এর আগে সোমবার সকালে তিনি জানিয়েছিলেন, যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…