সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

বিএনপির কার্যালয় ঘিরে পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

জানা যায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ কয়েকজন নেতাও আসামি রয়েছেন। এ বিষয়টিকে মাথায় রেখে এ নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নয়াপল্টনের বিভিন্ন গলিতে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামানসহ রাখা হয়েছে পুলিশ ভ্যান।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা যেকোনো অপতৎপরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছেন।

এদিকে কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের ভেতরে সংবাদ কর্মী ছাড়া কোন কেউ নেই।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…