সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি ঘোষণা

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনোনীত করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে। তিনি এর আগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাসারকে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাউয়ুমকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে সদ্যবিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ হাসানকে।

মহানগর দক্ষিণে ৭০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং মহানগর উত্তরে ৬৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

BNP_Dhaka_Comity

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…