সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন শরীয়তপুরে।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচী শুরু করা হয়েছে। রোববার সকালে জেলা বিএনপির সভাপতির অফিসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, সখিপুর থানার আহবায়ক এসএমএ হামিদ, ডামুড্যা উপজেলার বিএনপি নেতা আশ্রাফুল আলম উজ্জল মাল, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোসলেম হোসাইন সরদার, নড়িয়া উপজেলা সদস্য সচিব মাহবুবুর রহমান খোকন প্রমূখ।

অনুষ্ঠানে সদস্য পদ নবায়ন করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেন, গণতন্ত্র পুরুদ্ধারের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নির্দেশে বিএনপি’র প্রাথমিক সদস্য অভিযান চালিয়ে যেতে হবে। আর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সদস্য পদও নবায়ন করতে হবে।

unnamed1

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু সকলকে আহবান জানিয়ে বলেন, বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচীতে আপনি নিজে অংশগ্রহণ করুন এবং অন্যকে অংশ নিতে উৎসাহিত করুন। তা হলেই বিএনপি আরও শক্তিশালী হবে ও পূনরায় ক্ষমতায় আসবে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…