সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

রাজধানীতে বিএনপির বিক্ষোভ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

এসময় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায়। তখন নয়াপল্টন থেকে আরো একটি মিছিল বের করা হয়।

বিএনপি নেতাকর্মীদের মিছিলের সামনে-পেছনে এবং মতিঝিল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীদের কোনও বাধা দেয়নি পুলিশ। তবে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর আশেপাশের গলি থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানান, বিএনপির মিছিলে কোনও বাধা দেওয়া হয়নি। তবে মিছিল শেষে আশেপাশের গলি থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিলো কিনা তা পরে খোঁজ নিয়ে জানানো যাবে।

এর আগে, বায়তুল মোকাররম থেকে আসা বিএনপির মিছিলটি দৈনিক বাংলা মোড়ে এলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে করে মিছিল ত্যাগ করেন। এরপরই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

তখন নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটিও আশেপাশের গলিতে ঢুকে পড়ে। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তখন রুহুল কবির রিজভী ছাড়া অন্য কোনও সিনিয়র নেতাকে দেখা যায়নি।

misil

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…