সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

বিএনপির বিদেশবিষয়ক কমিটিতে যারা আছেন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৯ ডিসেম্বর পদত্যাগ করেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ইনাম আহমেদ চৌধুরী। এর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১৭ জানুয়ারি ওই কমিটি ভেঙে দেয়া হয়।

সম্প্রতি বিদেশবিষয়ক কমিটি (ফরেন অ্যাফেয়ার্স) পুনর্গঠন করেছে বিএনপি। ২১ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, আমি চিঠি পেয়েছি। দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কমিটির চেয়ারম্যান।

২১ সদস্যের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পুরনোদের মধ্যে আছেন- কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন চৌধুরী, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, আইনবিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী।

নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…