সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে ২০২০-২১ অর্থ বছরে দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুর্নবাসন ও রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে ৷ আজ ১৮ই নভেম্বর (বুধবার) উপজেলা হল রুমে সকাল ১১টায় কৃষকদের মাঝে এই প্রনোদনা প্রদানের উদ্বোধন করা হয় ৷

ঘাটাইল কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মুহাম্মদ শাহজাহান প্রমুখ ৷

উক্ত অনুষ্ঠানে ঘাটাইলের বিভিন্ন এলাকার ২৮শ কৃষকদের মাঝে ২০কেজি করে সার ও ১কেজি করে সরিষার বীজ বিতরন করা হয় ৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…