সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সংগঠনের খবর

পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মো. ফিরোজ আলী

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ফিরোজ আলী। বুধবার ১৮ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং একই সাথে দ্রুততম সময়ের মধ্যে সম্মেলন প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়।

২০১৯ সালের জুলাই মাসে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক পদত্যাগ করায় দীর্ঘদিন ধরে সভাপতির পদ শূন্য ও অভিভাবকহীন ছিল। মো. ফিরোজ আলী এর আগে পাবনা জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এই সংবাদে মো. ফিরোজ আলীর সমর্থকেরা মিষ্টি বিতরণ করেছে।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে মো. ফিরোজ আলী জানান, আগামীতে পাবনা জেলা ছাত্রলীগের সকল স্তরের কমিটিকে গতিশীল করার নানামুখী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবো।

তিনি ছাত্রলীগকে একটি স্বচ্ছ, সু-শৃঙ্খল, সমাজসেবী সামাজিক সংগঠনে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষিত, সৎ, নির্ভিক ও প্রকৃত শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতৃত্বে আনার পাশাপাশি প্রকৃত সংগঠকদের ক্যারিয়ার গঠনেও ভূমিকা রাখার কথা জানান তিনি।

মো. ফিরোজ আলী পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান শুভ, তপু রায়হান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমীর সোহেল মিলন, সজল পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাকিব বিশ্বাস, সানাউল্লাহ সানি, অর্থ সম্পাদক শামীম হোসেন ডিজিটাল, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…