সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়-ঢাকা যুক্ত হচ্ছে রুটে বিরতিহীন নতুন ট্রেন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়-ঢাকা রুটে যুক্ত হচ্ছে বিরতীহীন ট্রেন 'পঞ্চগড় এক্সপ্রেস'। আগামী ২৫ মে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করবে বলে নিশ্চিত করেন রেল সচিব মোফাজ্জল হোসেন।

গত ২৮ এপ্রিল কমলাপুর রেলস্টেশনে 'রেল সেবা অ্যাপস' উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিরতিহীন নতুন এ ট্রেন চালুর কথা জানান।

পঞ্চগড় রেল স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, শিগগির ঢাকা-পঞ্চগড়-ঢাকা বিরতিহীন আন্তঃনগর ট্রেন হচ্ছে। নতুন এ ট্রেনের নাম পঞ্চগড় এক্সপ্রেস। তবে পঞ্চগড়ে কয়টি আসন বরাদ্দ থাকবে ও ভাড়া কত হবে তা এখনো নির্ধারণ হয়নি।

যাত্রা পথে পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও স্টেশনে বিরতি দিবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…