সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

হাসপাতালের টয়লেটে মিলল ফুটফুটে শিশুটি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই নবজাতককে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, হাসপাতালের টয়লেটে এক নবজাতককে পড়ে থাকতে দেখে রোগীর স্বজনরা ওয়ার্ড মাস্টারকে জানান। পরে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, নবজাতকটি দুই দিনের বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় হাসপাতালটির ওয়ার্ড মাস্টার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ড মাস্টার বলেন, নবজাতকটি মোটামুটি সুস্থ আছে। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এম এ হাকিম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। বুধবার সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…