সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিশ্ববিদ্যালয় হচ্ছে চাঁদপুর ও হবিগঞ্জে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন দুটি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুটি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশে এখন ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন দুটি নিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৪৮টি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া গত ১৯ অগাস্ট নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। আর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পায় গত ১ এপ্রিল।

দুটি বিশ্ববিদ্যালয় আইনে ৫৪টি করে ধারা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রোভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের দায়িত্ব কর্তব্য আইনে বলে দেওয়া হয়েছে।

“চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের আলোকে ১৪টি অনুষদ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের আলোকে ২৩টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি খসড়া আইনও এর সঙ্গে রয়েছে।”

সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন, ২০১৯ এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুসারে মাদ্রাসা শিক্ষাবোর্ড চলছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসন আমলে প্রণিত যেসব আইন বা অধ্যাদেশের প্রয়োজন রয়েছে সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে।

ফলে নতুন করে আইনটি বাংলায় করা হচ্ছে এবং এই আইনে ধারা ১০টি কমিয়ে ৩০টি রাখা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…