কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এম এস ইসলাম আকাশ এর কবিতা- বিশ্বাস ছিল হৃদয়ে

 

বিশ্বাস ছিল হৃদয়ে

--------------------- এম এস ইসলাম আকাশ

 

সেদিন হাত বাড়িয়েছিলাম
ফিরিয়ে দিয়েছিলে
পেয়েছিলাম এক রাশ শূন্যতা
মুশরে পরিনি যদিও ছিল কষ্টের নিবিঢ়তা।
তারপর ও পথ মাড়াইনি অনেকদিন
পদ্মা মেঘনায় গড়িয়েছে অনেক জল
ঘড়ির কাটা চলেছে বিরতিহীন
আমার স্বপ্নগুলো হয়ে গেছে ক্রমেই বর্ণহীন।
শুধু কষ্টের কালো মেঘ
দাবড়ে বেড়িয়েছে মনের আকাশ জুড়ে,
দোমড়ানো মোছড়ানো তবু টিকে আছি
সতত হৃদয়ের কাছে থেকেছি বিশ্বাসী।
বিশ্বাস ছিল মনে
ভালবাসা সত্য হলে আসবে ফিরে,
হাজারও কষ্টেও নড়েনি ভীত
শত প্রলোভনেও গেয়েছি ভালবাসার গীত।
একদিন দুপুরের তপ্ত রোদে
হাটছিলাম একাকী আনমনে,
কেউ একজন ডাকল পেছন থেকে
তাকিয়ে দেখি তুমি - শিহরন জাগে বুকে।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…