সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নিয়োগবঞ্চিত বে-সরকারী শিক্ষক নিবন্ধিতদের জরুরী সভা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

"দাবি মোদের একটাই,
যেকোনো মূল্যে নিয়োগ চাই।"
----- এই স্লোগানকে সামনে রেখে
বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামীকাল ১ মে সোমবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে অপরাজেয় বাংলার বটতলায় ১-১২ তম শিক্ষক নিবন্ধিতদের নিয়ে সার্বিক আলোচনা, রিট সমন্বয় ও পরামর্শ সভার আয়োজন করেছে।
উল্লেখ্য, ২০০৫ সালে মেধার ভিত্তিতে শিক্ষক বাছাই এবং স্বচ্ছ ভাবে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে সরকার এনটিআরসিএ (NTRCA) গঠন করে দায়িত্ব দেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি নিবন্ধন প্রাপ্ত প্রার্থীদের কাছে ২০ জুলাই/১৬ আবেদন পত্র আহ্বান করেছিল এবং ৯ অক্টোবর/১৬ নির্বাচিতদের ফলাফল প্রকাশ করে। কিন্ত এনটিআরসি'র ফলাফলে নানা অসঙ্গতি দেখা যায়। এতে মেধা, উপজেলা কোটা কোনটাই সঠিকভাবে অনুসরন করা হয়নি। বরং একই প্রার্থী ১ম, ২য় ও ৩য় মেরিট লিস্টে নির্বাচিত হয়। এনটিআরসিএ'র নিয়োগ (বেশীর ভাগ ক্ষেত্রে অবৈধ) নিয়ে সারা দেশে হইচই হলেও শিক্ষামন্ত্রনালয় সহ সরকারের উচ্চ মহল এ ব্যাপারে সম্পূর্ণ নিরব ছিল।

বলা যায় নিবন্ধিত সাধারণ, মেধাবী  প্রার্থীরা বাধ্য হয়েই শিক্ষক হবার স্বপ্ন মনে লালন করেই অবশেষে উচ্চ আদালতের শরণাপন্ন হয়। এ যাবত গোটা বাংলাদেশে খন্ড খন্ডভাবে প্রায় ২০-২৫ টি রীট হয়েছে এবং ১০/১৫টির ১ম শুনানিও সম্পন্ন হয়েছে। সকল রীটের উদ্যোক্তারা জরুরী এ সভায় অংশগ্রহন করে পরবর্তী সিদ্ধান্ত ও  বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে মর্মে ঐক্য পরিষদের সভাপতি মো: জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…