সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সন্ধানপুর ইউনিয়নের বাজেট ঘোষনা

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন বৃহত্তর ৯নং সন্ধানপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল ৩০ এপ্রিল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সন্ধানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, সাবেক চেয়ারম্যান এ. কে. এম মাসুদ খান তোতা, মাহবুবুর রহমান খান পালন, অধ্যক্ষ আঃ বাছেদ প্রমূখ। সন্ধানপুর ইউনিয়ন পরিষদ সচিব মহির উদ্দিন ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২কোটি ২৫ লক্ষ ৬৬ হাজার ২২৭ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৪৯৮টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৭২৯ টাকা। সংরক্ষিত ইউপি সদস্য, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিসহ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…