সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ভর্তি পরীক্ষার জন্য বিমান চলাচল বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। প্রায় ৬ লাখ ভর্তিচ্ছু অংশ নেবে এ পরীক্ষায়। তাই দেশজুড়ে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর নভেম্বর মাসের একটি দিনে ‘সুনেয়াঙ্গ’ বা কলেজ স্কলাস্টিক এবিলিটি টেস্ট নামের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে, সেটি এই পরীক্ষার মাধ্যমে ঠিক করা হয়। পরীক্ষার্থীরা যেন কোনো ঝামেলা ছাড়া পরীক্ষা দিতে পারে সে জন্যই বিমান চলাচল বন্ধ রাখা হয়।

তবে শুধু বিমান চলাচল নয়, এ দিন দোকানপাট, সরকারি অফিস এমনকি রাজধানীর স্টক এক্সচেঞ্জও সকাল ১০টার পরিবর্তে এক ঘণ্টা পরে খোলা হয়।

এ দিন পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা। কোনও ছাত্র বা ছাত্রীর পরীক্ষার হলে পৌঁছতে দেরি হচ্ছে দেখলে তাকে পুলিশের এসকর্ট মোটরবাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…