সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ভারতজুড়ে ঝড় তুলেছে যে ছবি!

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একটি ছবি বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী বসে রয়েছে, এবং তার পাশে এক সেনা দাঁড়িয়ে রয়েছে।

সূত্রের খবর, ভারিতের সিআরপিএফের শ্রীনগর সেক্টরের একটি ট্যুইটার পেজে এই ছবিটি শেয়ার করা হয়। ছবির নিচে লেখা রয়েছে, শান্তির জন্য একসঙ্গে।

জানা যায়, ছবিটি জম্মু-কাশ্মীরের, যেখানে এক মুসলিম পুলিশকর্মী বসে নামাজ করছেন, অন্যদিকে তার পাশে দাঁড়িয়ে কড়া নজরদারিতে ব্যস্ত এক হিন্দু সেনা। এই ছবিটি শেয়ার করার স্নগে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে।

অনেকেই সেখানে মন্তব্য করেন, এই দেশের নাগরিক হতে পেরে তারা গর্বিত। অনেকে আবার জানান, এটাই আসল ভারতবর্ষ। এই ছবি বলিউড তারকারাও শেয়ার করতে শুরু করেছেন।

তবে এর আগেও এই সৌহার্দ্যের ছবি বার বার দেখা গেছে ভারতে। এর আগে পবিত্র ঈদে ভারত-পাকিস্তান সীমান্তে মিষ্টি আদান-প্রদান করতেও দেখা গেছে। সীমান্ত নিয়ে সমস্যা থাকলেও দুই দেশে ঈদ জমজমাট ভাবে পালন করা হয়ে থাকে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…