সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ভারতে গরম থেকে বাঁচতে গাড়িতে গোবরের প্রলেপ!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গ্রীষ্মের দাবহাহে নাজেহাল মানুষ। সকাল থেকে প্রখর হচ্ছে সূর্যের তেজ৷ দিনভর চড়া রোদ সঙ্গী করেই চলছে দৈনন্দিন কাজকর্ম৷ এই হাসফাঁস দশা থেকে মুক্তি পেতে অভিনব পন্থা খুঁজে বের করলেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা৷ যা ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে।

এই গরমের কাছে হার মানছিলো আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহের গাড়ির এসি। তাই যাতায়াতের পথে নিজেদের আরামের কথা মাথায় রেখে নিজের সাধের গাড়ি গোবরের প্রলেপে মুড়ে ফেলেছেন।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামে এক যুবক। আর সেই ছবিতে দেখা যায় গোবরের প্রলেপে ঢাকা একটি বিলাস বহুল গাড়ি। নিজের পোস্টে রূপেশ লিখেছেন, “গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার।”

জানা গিয়েছে, আহমেদাবাদের বর্তমান তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি। তাই এই পদ্ধতি অবলম্বন করেছেন সেজাল শাহ।

ছবিটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই কীভাবে এই কাজটি করা হয়েছে, তা জানতে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। কেউ আবার জিজ্ঞেস করেছেন গোবরের কটি স্তর গাড়ি ঠান্ডা রাখতে সক্ষম? ইতিমধ্যেই এই গাড়িটি ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…