সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ভাষা শহীদের প্রতি টাঙ্গাইল বিএনপির শ্রদ্ধা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে টাঙ্গাইল শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ ডা. সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এসময় তারা এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আরফান মোল্লা, আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খান, জেলা ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মো. শাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসগর আলী, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক চৌধুরী, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা তাতী দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা, পৌর ও থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…