সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

জরুরি বিভাগ থেকে ভিড় এখন মর্গের সামনে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর চকবাজার এলাকার চুড়িহাট্টায় গতকাল বুধবার রাতে আগুন লাগার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান স্বজনরা।

ঘটনার সময় সেখানে থাকা অনেকেরও হদিস নেই। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে স্বজনেরা ভিড় করছেন হাসপাতালে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে ভিড় এখন মর্গের সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে।

ডেন্টাল কলেজের ছাত্র মাঈনুদ্দীন রাত থেকে তাঁর দুই সহপাঠীকে পাচ্ছিলেন না। সকালে মর্গে এসে খুঁজে পেয়েছেন তাঁদের একজন ইমতিয়াজ ইমরোজকে। অপরজন আশরাফুল হক কী অবস্থায় আছেন, কোথায় আছেন, জানতে পারেননি এখনো।

মাঈনুদ্দীন বলেন, তাঁরা ধানমন্ডিতে থাকেন। চুড়িহাট্টায় মদিনা মেডিকেল হল নামের একটা ফার্মেসিতে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন ইমরোজ ও আশরাফুল। আগুন লাগার পর থেকে তাঁদের মোবাইল বন্ধ। সকালে ইমতিয়াজকে পেয়েছেন। তাঁর শরীরের অর্ধেক পুড়ে গেছে। পা বিচ্ছিন্ন হয়ে গেছে। যে ফার্মেসিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন ইমতিয়াজ ও আশরাফুল, সেটির মালিক মো. কাওসার মারা গেছেন।

মর্গে থাকা লাশের সারির মধ্য থেকে নিজের স্বজনদের শনাক্ত করতে ছোটাছুটি করছেন লোকজন। কেউ পারছেন, কেউ পারছেন না। কারণ, কিছু কিছু লাশ পুড়ে কয়লা হয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, পুড়ে যাওয়া অনেক লাশ চেনা যাচ্ছে না। তাঁদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…