সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

ভিশন-২০৩০ তৃণমূলে ছড়িয়ে দিচ্ছে বিএনপি

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ বাস্তবায়নে সচেতনতা সৃষ্টির লক্ষে তৃণমূল পর্যায়ে বই বিতরণ শুরু করেছে বিএনপি।

গতকাল শুক্রবার সকাল থেকে  জেলা শহর সড়কের কয়েকটি স্পটে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের নেতৃত্বে এই বই বিতরণ করা হয়।
এ সময় পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি সালেহিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান বলেন, ভিশন ২০৩০ বাস্তবায়নে তৃণমূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত বইটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল প্রথম দিনে ৬ হাজার এবং আজ শনিবার ৬ হাজার বই বিতরণ করা হবে তৃণমূলে। নীলফামারী জেলা ও উপজেলায় সবার ঘরে ঘরে ভিশন ২০৩০ পৌঁছে দেওয়া হবে বলেও জানান।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…