সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

মক্কা-মদিনার মেহমানদের বক্তব্যের ভুল অনুবাদ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে মসজিদে হারাম, মসজিদে নববীর খতিবদের বক্তব্যের ভুল অনুবাদ নিয়ে ভার্চুয়াল জগতে বইছে বিতর্কের ঝড়।

এব্যপারে লেখক গবেষক ও সম্পদাক ড. আ ফ ম খালিদ হোসেন তার ফেসবুক পেইজে ‘উলামা সম্মেলনে অনুবাদকের দুর্বলতায় আমরা সংক্ষুদ্ধ, লজ্জিত ও হতাশ’ শিরোনামে একটি লেথা পোস্ট করেন। নিচে তা পাঠকদের জন্য তুলে দেয়া হল-

‘অাজ ঢাকায় অনুষ্ঠিত উলামা সম্মেলনে যিনি অনুবাদের দায়িত্ব পালন করেছেন তিনি সম্মানিত অতিথিদের অারবী বক্তব্যকে যথাযথভাবে বাংলায় উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। তিনি সারাক্ষণ নিজের কথায় বলেছেন এবং একই কথাকে পুনরাবৃত্তি করেছেন মাত্র, যা বিরক্তিকর।

বারবার হস্ত সঞ্চালন করে রাজনৈতিক নেতার ভঙ্গিতে কথা বলেছেন। অনুবাদ কঠিন কাজ। এটা সাহিত্যের অঙ্গ। দু’ভাষার উপর সমান পারঙ্গমতা না থাকলে অনুবাদ সাবলীল, ঝরঝরে ও হৃদয়গ্রাহী হয় না। মেহমানদের আরবী ছিল সরল, সহজবোধ্য ও পবিত্র কুরঅান-হাদীসের উদ্ধৃতিনির্ভর। তা ছাড়া অতিথিদ্বয় লিখিত বক্তব্য উপস্থাপন করেন। আগে থেকেই তাঁদের স্ক্রিপ্টগুলো অনুবাদ করে রাখলে এবং প্যারাভিত্তিক ওই অনুবাদ জনসমক্ষে পেশ করা হলে কী চমৎকার হত।

আমাদের দেশে দক্ষ ও প্রাজ্ঞ অনুবাদকের মোটেই অভাব নেই। ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃপক্ষ রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুবাদক বাছাইয়ে ভুৃল করেছেন। অাসলে অতিমাত্রায় দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের অন্ধ ও বধির করে দেয়। অামরা ক্ষুদ্ধ, হতাশ ও লজ্জিত।’

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…