সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

দুই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন সঞ্চালক! (ভিডিও)

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠকে কূটনৈতিক নিয়মকানুন থেকে দূরে সরে সহজ সরল মজায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও লিংকের মাধ্যমে কলকাতা-ঢাকা-খুলনা মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর পরবর্তী সূচি ঘোষণা করেন সঞ্চালক। সে সময় দুই প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে নীচে আসতে অনুরোধ করেন ভারতীয় ওই আধিকারিক। এবং তা করতে গিয়েই ভুল শব্দ ব্যবহার করে বসেন তিনি।

সঞ্চালকদের একজন বলে বসেন, 'মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার্স টু নাউ প্লিজ স্টেপ ডাউন।'

'স্টেপ ডাউন' কথাটি বিভিন্ন ক্ষেত্রেই ‘পদত্যাগ’ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। সাংবাদিক ও আমলাদের মধ্যে থেকে কেউ ভুল ধরিয়ে দিতেই হায়দরাবাদ হাউজের ওই ঘরে হাসির রোল ওঠে।

সবাইকে চমকে দিয়ে সবেচেয় বেশি হেসে ওঠেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। এই ভিডিও ধরা পড়েছে সংবাদসংস্থা ANI-এর ক্যামেরাতে।

https://youtu.be/Krq8AjiKYAE

 

 

 

 

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…