সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ভেঙে পড়ল মেয়রের সভামঞ্চ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকার পরীবাগে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়েছে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানের মঞ্চ।

বৃহস্পতিবার দুপুরে পরীবাগ মসজিদসংলগ্ন নালীরপাড় এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মঞ্চে স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে মঞ্চে উঠেন। অনুষ্ঠান চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে যখন জবাব দিচ্ছিলেন, তখনই হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে মঞ্চ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

পরে মেয়র বলেন, আল্লাহর রহমতে আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। এটি দুর্ঘটনাবশত হয়েছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…