সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মদ খেলে ভালো ইংরেজি বলা যায়: গবেষণা রিপোর্ট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইংরেজি শিখতে গিয়ে সমস্যায় পড়েছেন এমন ব্যক্তিরা অ্যালকোহল খেলে সাবলীলভাবে ইংরেজি বলতে পারেন। জার্মান শিক্ষার্থীদের ওপর গবেষণা শেষে একথা জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। গবেষণাটি এ সপ্তাহে জার্নাল অব সাইকোফার্মাকোলোজিতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, মাতৃভাষার বাইরে দ্বিতীয় যে কোন ভাষা শেখার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ, সীমিত মাত্রায় অ্যালকোহল খেলে সাবলীলভাবে দ্বিতীয় ভাষায় কথা বলতে পারবেন যে কেউ। এর মূল কারণ, অ্যালকোহল খেলে নার্ভাসনেস ও দ্বিধা কেটে যায়।

মোট ৫০ জন জার্মান শিক্ষার্থীকে গবেষণায় অন্তর্ভূক্ত করা হয়। তারা সবাই নেদারল্যান্ড-জার্মানী সীমান্ত সংলগ্ন মাসট্রিক্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সবাই ইংরেজি শিখতে শুরু করেছেন।

৫০ জনকে সমান দুইভাগে ভাগ করা হয়। ইংরেজি বলার একটি পরীক্ষা নেওয়ার আগে অর্ধেক শিক্ষার্থীকে সীমিত মাত্রায় অ্যালকোহল খাওয়ানো হয়। বাকিদের পানি খাওয়ানো হয়।

পরে উভয় গ্রুপের অডিও রেকর্ড গবেষণার সঙ্গে যুক্ত নন এমন শিক্ষকদের পরীক্ষা করতে বলা হয়। শিক্ষকদের কেউই অ্যালকোহল খাওয়ানোর কথা জানতেন না।

ফলাফলে দেখা যায়, অ্যালকোহল খাওয়ানো হয়েছে এমন শিক্ষার্থীরা অন্যগ্রুপের তুলনায় অনেক বেশি নম্বর পেয়েছে।

তবে ফলাফল প্রকাশের আগে অ্যালকোহল খাওয়ানো হয়েছে এমন শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয় তারা কেমন পরীক্ষা দিয়েছে। উত্তরে তাদের বেশিরভাগই পরীক্ষা ভালো হয়নি বলে জানায়।

গবেষকরা জানান, অ্যালকোহল খেলে দ্বিতীয় ভাষা ভালো বলতে পারার কারণ এটি মানুষের নার্ভাসনেস ও দ্বিধা কাটিয়ে তোলে। সাধারণত মাতৃভাষা নয়, এমন ভাষায় কথা বলতে গেলে মানুষের মধ্যে নার্ভাসনেস বেশি কাজ করে।

তবে, একই ভাবে অ্যালকোহলের কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত স্মৃতি ও মনোযোগকে ক্ষতিগ্রস্ত করে এটি। বাড়িয়ে দেয় অতি-আত্মবিশ্বাস।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…