সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির ৬ষ্ঠ ফটোওয়াক অনুষ্ঠিত

 

 

 

এস.এম সবুজ, মধুপুর(টাঙ্গাইল), বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপি ৬ষ্ঠ ফটোওয়াক করেছে অনলাইন গ্রুপ মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৮.৩০মিনিট থেকে বনাঞ্চলেরর মধুপুর জাতীয় উদ্যানে ওই ফটোওয়াক অনুষ্ঠিত হয়।

ফটোওয়াকে ২৫জন আলোকচিত্রী অংশ নেন। আলোকচিত্রীরা মধুপুর জাতীয় উদ্যানের প্রজাপতি, সাপ, বানর, পাখিসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করেন। ফটোওয়াকে তাৎক্ষণিক আলোকচিত্র প্রতিযোগিতায় ৩ জন সেরা আলোকচিত্রীকে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন, সাইফ, রাহাত খন্দকার এবং সুজন।

ফটোওয়াকে সভপতিত্ব করেন মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শামীম আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম রানাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

02


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…