সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাইফুল ইসলামের কবিতা-পরিবর্তনশীল

 

 

পরিবর্তনশীল
এম. সাইফুল ইসলাম

যা হচ্ছিল ভাই হচ্ছিল
অতিতেরই কালে,
যা ঘটছে ভালই ঘটছে
সময়ের তালে।

যাহা ঘটিবে ভালই ঘটিবে
সুদুর ভবিষ্যতে,
যখনি যাহা ঘটুক নাকো
দিন কিংবা রাতে।

ঘটন অঘটনের ঘনঘটায়
প্রশ্ন তোমার না যেন থাকে,
ঘটাবার যিনি ঘটাচ্ছেন তিনি
তুমি নিরবে ঘাটো তাকে।

তোমার নিজের কি হারিয়েছে
কেনই বা তুমি কাদছো,
এমন কিছুকিকি নষ্ট হয়েছে?
যা তুমি সৃষ্টি করেছো।

তুমি যা কিছু নিয়েছ
এই পৃথিবী থেকেই নিয়েছো,
আর যা কিছুই কাউকে দিয়েছো
এই ভূবন থেকেই দিয়েছো।

আজকে যাহা তোমার নিকট
তোমার বলে আছে,
কাল নিশ্চই চলে যাবে তা
অন্য কারো কাছে।

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…