সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মহাকাশে রেডমি নোট ৭ তুলল চোখধাঁধানো ছবি!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মুক্তির আগে রেডমি নোট ৭ নিয়ে উন্মাদনা ছিলই। মুক্তির পরও তা কমেনি। সম্প্রতি নয়া প্রযুক্তির এই স্মার্টফোন নিয়ে অভিনব পরীক্ষা করল চীনা স্মার্টফোন কম্পানি শাওমি। যার রিপোর্টও চাঞ্চল্যকর বটে। রেডমি নোট ৭-এর কোয়ালিটি প্রমাণে স্মার্টফোনটির একটি মডেল পাঠানো হল মহাকাশে।

এর আগে ক্যামেরা বা বেলুন মহাকাশে পাঠানো হলেও এই প্রথম শাওমি-র স্মার্টফোন পাড়ি দিল মহাকাশে। পৃথিবী থেকে নিয়ন্ত্রিত এয়ার বেলুনে মহাশূন্যে গিয়ে ছবিও তুলেছে স্মার্টফোনটি।

শাওমি-র ট্যুইটার অ্যাকাউন্টে তা পাবলিশ করা হয়েছে। ছবিগুলি বিশেষ কিছু না হলেও, ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেডমি নোট ৭-এর পারফরম্যান্স প্রশংসনীয় বটেই।

কোনও স্ক্র্যাচ ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে রেডমি নোট ৭। যে গতিতে স্মার্টফোনটিকে পৃথিবীতে ফেরানো হয়েছে, তার পর হাত থেকে পড়লে অন্তত ভাঙার আশঙ্কা করা যায় না বলে মত বিশেষজ্ঞদের। মাত্র ১২-১৩ হাজার টাকার এই স্মার্টফোনের গুরুত্ব বোঝাতেই নয়া এই পরিকল্পনা শাওমির।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…