সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ফেসবুকে মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাকিস্তানে তাইমুর রাজা নামে এক ব্যক্তি ফেসবুকে মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করার পর একটি সন্ত্রাস-দমন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে লেখার জন্য এই প্রথম পাকিস্তানে কাউকে মৃত্যুদন্ড দেয়া হলো। রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ মাইল দুরে ভাওয়ালপুরে একটি সন্ত্রাস-দমন আদালতে তাইমুর রাজার বিচার হয়।

তার আইনজীবী জানিয়েছেন, ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আরেকজনের সাথে রাজার তর্ক-বিতর্ক হয়। যার সাথে এই তর্ক বেঁধেছিলো তিনি ছিলেন পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগের একজন কর্মকর্তা। সরকারি উকিল অবশ্য বলছেন রাজা একটি বাস স্টপে তার মোবাইল ফোন থেকে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ সব বার্তা ছড়াচ্ছিলেন। সে সময় তার মোবাইল ফোন আটক করে ঐ সব বার্তা বিশ্লেষণ করা হয়েছে।

রাজা তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন। তবে মাত্র কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একজন কলেজ শিক্ষকে আটক করা হয়। আদালত তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে। মানবাধিকার কয়েকটি সংগঠন রাজার এই মৃত্যুদণ্ডের নিন্দা করেছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।

ইসলাম নিয়ে বিদ্বেষমূলক বিভিন্ন পোস্টিং নিয়ে পাকিস্তানের সরকার সম্প্রতি ফেসবুকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। তার পরিপ্রেক্ষিতে, ফেসবুক পাকিস্তানে একটি টিম মোতায়েন করার কথা জানিয়েছে।

পাকিস্তানে সোশ্যাল মিডিয়া নিয়ে মানুষের ভেতর উদ্বেগ দিন দিন বাড়ছে। একসময় মানুষ মনে করতো অন্তত সোশ্যাল মিডিয়াতে মন খুলে মতামত প্রকাশ করা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথা বলার পরিণতি নিয়ে মানুষের ভীতি বাড়ছে। পাকিস্তানের বহু মানুষ এখন ফেসবুক বা টুইটারের মতো প্লাটফর্ম ছেড়ে বিতর্কিত বিষয়ে আলাপ আলোচনার জন্য বিভিন্ন অ্যাপ-ভিত্তিক প্লাটফর্ম ব্যবহার করছে যাতে অন্যরা সেগুলো দেখতে না পায়।

সুত্রঃ বিবিসি

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…