সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

মানববন্ধনেই বিএনপির লাখো নেতাকর্মী

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করছে বিএনপি। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টা থেকেই মানববন্ধন শুরু করেন দলটির নেতাকর্মীরা।

27750518_1967356246913859_1467529467365906339_n
বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাখো নেতাকর্মী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। নেতাকর্মীরা ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগানে দিচ্ছেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নাল আবদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানসহ লাখো নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন।
২০ দলীয় জোটের শীষ নেতারাও মানববন্ধনে অংশ নিয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়াসহ জোটের নেতারা এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত রয়েছেন।
এদিকে মানববন্ধনকে ঘিরে প্রেসক্লাবের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির এই কর্মসূচিতে এখন পর্যন্ত কোন বাধা দেয়নি।

02

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…