সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবি শিক্ষকদের গাড়ি ভংচুর ও ভাইস-চ্যান্সলরকে হুমকি প্রদানকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষক সমিতির মৌনমিছিল

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি ভংচুর ও টেক্রটাইল বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে অসদাচরন ও মুঠোফোনে ভাইস-চ্যান্সলরকে হুমকি প্রদানের প্রতিবাদে মৌন মিছিল করা হয়েছে। ১৪ জুলাই শনিবার শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মৌনমিছিল শেষে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।

এ সময় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ধনেশ্বর চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক ড. জয়নুল আবেদীন, প্রকাশনা ও প্রচার সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, শিক্ষা ও গবেষণা সম্পাদক নান্নুর রহমান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক নাসরীন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই ও ১০ জুলাই দুই দফায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাইক্রেবাস ও মিনিবাস ভাঙচুর করে দুবৃত্তরা। ১ম দফায় তারা টেক্রটাইল বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে অসদাচরন ও মুঠোফোনে ভাইস-চ্যান্সলরকে হুমকি প্রদান করে।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…