সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গ্রেফতার সেই পং পং ১৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্যের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি আসাদুজ্জামান আসাদ ওরফে পং পংকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার পংপংকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

জানা গেছে, পং পং কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে খালেদা জিয়া ও তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।

এ নিয়ে গত তিনদিন আগে মালয়েশিয়া বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান বাদী হয়ে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মালয়েশিয়া পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় আসাদুজ্জামান আসাদ ওরফে পং পংকে গ্রেফতার করে।

পং পং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে লাইভ করে আসছেন। এবং সম্প্রতি ফেসবুক লাইভে সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

সর্বশেষ খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ভাষায় লাইভে মন্তব্য করেন। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…