সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সিলেট বিভাগীয় কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী সৈয়দ শাহীন আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী। সভায় সুবেদার মেজর (অব:) রফিক উদ্দীন আহমদ বীরমুক্তিযোদ্ধাকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা সামিয়া খান, আব্দুল আল ইমরান সহ অসংখ্য নেতাকর্মী।

সভা শেষে নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহঃ) জিয়ারত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ স্বপরিবারের আত্মার মাগফেরাত কামনা করেন। পরবর্তীতে শিরনী বিতরণ করা হয়।

 

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…