সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অপরাধ

মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে হামলা

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পুরাণ ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার পথে মুফতি হান্নান ও তার সহযোগিদের বহনকারী প্রিজনভ্যানে ককটেল হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। ককটেল হামলাকারী মোস্তফা কামাল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ককটেল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।

সোমবার (৬ মার্চ) বিকেলে সাড়ে ৬ টার দিকে টংগীর কলেজ গেট এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর হাফিজুল ইসলাম জানান, প্রিজনভ্যানটি  ‍টংগীর কলেজ গেট এলাকায় পৌঁছালে তাতে ওই যুবক দুটি হাতবোমা নিক্ষেপ করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা দুটি রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।

এসময় আমরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলাম। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে ১০-১৫টি হাতবোমা এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করি। এতে কেউ আহত হয়নি। সূত্র জানিয়েছে, মুফতি হান্নান ও তার সহযোগিদের নিরাপদেই কাশিমপুর কারাগারে পৌঁছানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে আছেন।

আটক ওই যুবককে টংগী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…

অপরাধ

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার ক…