সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

স্মিথের অবিশ্বাস্য ক্যাচ!

 

 

স্পোর্টস প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লোকেশ রাহুলও যেন বিশ্বাস করতে পারছিলেন না কেউ এমন ক্যাচ নিতে পারে। অবিশ্বাস্য এই কাজ করেই রাহুলকে ফিরিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।

ক্যাচটি দেখে অনেকেই হয়তো চোখ কচলে নিয়েছেন। আবার দেখতে চেয়েছেন। টেলিভিশনে রিপ্লেতে ক্যাচটি যখন বারবার দেখাচ্ছিল, তখন ধারাভাষ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। মুগ্ধ হয়ে ক্লার্ক বলেই দিলেন, ‘‘সরাসরি আমার দেখা সেরা ক্যাচ এটা।’’

অস্ট্রেলিয়ার আরেক সাবেক ম্যাথু হেইডেন এটাকে দিলেন সর্বকালের সেরা ক্যাচের আখ্যা। এরপর বললেন, ‘‘ক্যাচ ম্যাচ জেতায়। তাই যদি হয়, তাহলে এই ম্যাচ অস্ট্রেলিয়া এরই মধ্যে জিতে গেছে।”

লোকেশ রাহুল তখন ৫১ রানে ব্যাট করছিলেন। ভালোই খেলছিলেন। বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফের বলটি খেলতে চেয়েছিলেন থার্ডম্যানে। মনে হচ্ছিল, প্রথম স্লিপে দাঁড়ানো স্মিথের নাগালের বাইরে দিয়ে বলটি চলেই যাবে। কিন্তু যতটা সম্ভব শরীরটা আলগা করে দিয়ে ডান দিকে শূন্যে ঝাঁপালেন তিনি। ছোঁ মেরে ধরে ফেললেন বলটি। ফিরে যেতে হলো রাহুলকে।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…