নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোঃ আব্দুল করিম (৩৫) কালিহাতী উপজেলার হালদিয়া গ্রামের আজগর আলীর ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইল শহর ঘারিন্দা বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাক মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়।
ট্রাকর সাথে লেগে থাকা মোটর সাইকেলটি প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত যায়। এ সময় ট্রাকের চাকার সাথে লেগে থাকা মোটর সাইকেলে আগুন ধরে ট্রাকের মধ্যেও আগুন ছড়িয়ে পড়ে। চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।
নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…