সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের জেল ভেঙে পালালো ৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগার থেকে পালিয়েছে তিন সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দি। গতকাল রোববার দুপুরে কারাগারের নর্দমার লোহার শিকের ঢাকনা ভেঙে পালায় বন্দিরা। তারা হলেন- অব্দুল রসিদ (২৮), আব্দুল মাজিদ, ৪০ ও আসরাফুল আলম (১৮)।

সংশোধনাগার সূত্রে খবর, বিভিন্ন সময় বেআইনি অনুপ্রবেশের দায়ে আটক হওয়া এই তিন বন্দির প্রত্যেকের দুই বছরের সাজা হয়েছিল। রোববার বিকালে বন্দিদের সংখ্যা গণনার সময় বিষয়টি কারাগার কর্তৃপক্ষের নজরে আসার পরই তারা নড়েচড়ে বসে। পলাতক বন্দিদের খোঁজে শুরু হয় অভিযান। এরপর কারাগার এলাকা থেকে বেশ কিছু দূরে সুকটাবাড়ি বাজার থেকে আব্দুল রসিদকে ফের আটক করে পুলিশ। যদিও এখনো পলাতক অপর দুই বন্দি।

ঘটনায় কারাগারের পরিদর্শক খোকন মিয়াঁ জানান, পুরো ঘটনা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠানো হবে। এই বিষয়ে কারাগার কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।

 

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…