সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসচাপায় যুবকের পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ওই যুবককে চাপা দেওয়ার পর গ্রিনলাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করেছে।

পুলিশ জানিয়েছে, মো. রাসেল (২৫) নামে ওই যুবক একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেয়।

শনিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাসেলকে। ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া বলেন, “দুপুরে হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।”

কদমতলী এলাকায় ফ্লাইওভারের ঢালে গ্রিনলাইন পরিবহন তার (রাসেল) প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তখন সে কার থামিয়ে বাসটিকে থামাতে যায়। বাস না থামিয়ে প্রথমে রাসেলকে ধাক্কা দেয়, পরে তার বাম পায়ের উপর চাপা দিয়ে চলে যায়।

বাসটিকে ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশ।

রাসেলকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…