সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

যুবলীগ নেতা আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

 

 

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে আটক করেছে র‌্যাব-৭। এসময় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনীস্থ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক চার ভাই হলেন, আলমগীর, আজমগীর, কাইয়ুম ও বাপ্পী। তারা পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার রমিজ আহমদের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, আগ্নেয়াস্ত্র মজুদের গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহাঙ্গীরের বাড়ির একটি কক্ষ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), তার শয়নকক্ষ থেকে একটি একনলা (লম্বা) বন্দুক, দশ রাউন্ড তাজা গুলি ও নগদ ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে তাদের গ্রেফতারের পর যুবলীগ নেতাকর্মী ও তাদের অনুসারীরা পেকুয়া চৌমুহনী ও বাজারে বিক্ষোভ মিছিল করছেন।

তাদের দাবি, জাহাঙ্গীর ও তার চার ভাইকে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…