সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

হত্যার পর ড্রামে রেখে সিমেন্ট দিয়ে ঢালাই

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চট্টগ্রামের কোতোয়ালী থানার এনায়েত বাজারে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে ড্রামের ভেতর সিমেন্টের ঢালাই দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রায় সপ্তাহখানেক আগে অজ্ঞাত এই ব্যক্তিকে মেরে ড্রামে ভরে সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এনায়েত বাজারে রানীর দিঘী নামে একটি পুকুর থেকে ড্রামভর্তি লাশটি উদ্ধার করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে অজ্ঞাত এই ব্যক্তিকে খুন করা হয়েছে। তবে কারা এই নৃশংস কাজ করেছে তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, ‘এলাকাবাসী ড্রামটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ড্রামটি উদ্ধার করার পর সেটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরে। ড্রামটির মুখ সিমেন্টে ঢালাই করা ছিলো। ঢালাই ভেঙ্গে দেখা যায় সেটিতে একটি গলিত মানুষের দেহ। সম্ভবত এক সপ্তাহ আগে তাকে হত্যা করে ড্রাম ভর্তি করে পুকুরে ফেলে দেওয়া হয়।’

জসিম উদ্দিন আরো বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…