সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

যেকোনো বিষয়ে পড়ে নার্সিং পেশায় আসা যাবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যেকোনো বিষয়ে পড়ে নার্সিং পেশায় আসার সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্যসেবা সপ্তাহ ও জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘যেকোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে। সেই ব্যবস্থাটা নিতে হবে। ইতিমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বতমানে আমাদের একটা সমস্যা রয়েছে যে, আমাদের নার্সিংয়ে কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না।’

নার্সিং পড়ার সময় সায়েন্সের যে সাবজেক্ট যতটুকু প্রয়োজন, এটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সংযুক্ত করার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বোধহয় এডুকেশন সিস্টেমে সমস্যা। ইতিমধ্যে আমি এখানে বসে বসে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু মানে শিথিল করেও করতে হয়, আমরা তা করে দিব। কিন্তু শিক্ষাটাকে আমি গুরুত্ব দিতে চাই।’

এ সময় নার্সিংকে মহান সেবা হিসেবে অভিহিত করেন আওয়ামী লীগ সভাপতি। একই সঙ্গে প্রত্যেকটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…