সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

ডাক্তার প্রেসক্রিপশন দিলেন দৈনিক ৩ কেজি ওষুধ খেতে!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর মিটফোর্ডে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদাত নামে এক রোগীকে প্রেসক্রিপশন দিলেন ৩ কেজি ওষুধ খেতে হবে।

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রচন্ড জ্বর নিয়ে অত্র হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে গেলে ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোগী শাহদাত হোসেন গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১২ টায় প্রচন্ড জ্বর নিয়ে আমি সলিমুল্লাহ মেডিকেলের আউটডোরে প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাই। এসময় দায়িত্বরত চিকিৎসক আমাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রেস্কিপশন লিখে দেন।

প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের বাইরের ফার্মেসিতে গেলে ওষুধ দিতে অস্বীকার করলে বিষয়টি সামনে আসে। ফার্মেসি থেকে ফিরে দেখি হাসপাতালের আউটডোর বন্ধ। তখন উপায় না দেখে প্রাইভেট চেম্বারে ডাক্তারের শরনাপন্ন হই।

ভুক্তভোগী রোগী জানান, আমাদেরকে ডাক্তাররা মানুষ হিসাবে মনে করেন না। সরকারি হাসপাতালে ডাক্তারদের রোগীর প্রতি অনীহার কারনেই মানুষ প্রাইভেট ক্লিনিক হাসপাতালে যাচ্ছে। তিনি এইসব ডাক্তারদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…