সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রংপুর বিভাগীয় কবি-লেখক মিলন মেলা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লেখা হোক আগামী প্রজন্মের প্রতিপাদ্যে বাংলাদেশ কবি-লেখক ফোরামের রংপুর বিভাগীয় কবি লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে আজ শুক্রবার দিনব্যাপী রংপুরের টার্ক দর্শনা ব্র্যাক ট্রেনিং সেন্টারের চতুর্থ তলায় এর শুভ উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক এনামুল হাবিব।

ঢাকা কেন্দ্রিয় কমিটির সভাপতি মাইদুল ইসলাম মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন কবি ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ। আলোচক ছিলেন ছড়াকার আসলাম প্রধান, গীতিকার ও সুরকার ঢালি মোহাম্মদ দেলোয়ার, গীতিকবি, ছড়াকার ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের সরকার ও আবু নাসের সিদ্দিক তুহিন, কবি ও শিক্ষাবিদ প্রফেসর শাহ আলম, রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা রউফ চৌধুরী কবি ও অধ্যাপক, সিলেট বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রায় সকল বিভাগীয় ও জেলা পর্যায়ের কবি-লেখক ফোরামের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…