সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

নাগরিক ঐক্যে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টি ও জাসদ নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন নেত্রকোনা জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ও মেহেরপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-আম্বিয়া) নেতৃবৃন্দ। শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সাথে দেখা করে নেতারা যোগদান করেন।

এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যোগ দেয়া নেতৃবৃন্দ হলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা জেলার সভাপতি সজীব সরকার রতন, নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা নূরুল ইসলাম মানিকসহ জেলা নেতৃবৃন্দ। এছাড়া মেহেরপুর জেলা জাসদের নেতৃবৃন্দও যোগ দেন। মেহেরপুর জেলা জাসদের যোগ দেয়া নেতৃবৃন্দ হলেন, সভাপতি জাসদ (আম্বিয়া) মো. সুহেল আহমদ, বাংলাদেশ নারী জোটের সভাপতি ও জাসদ মেহেরপুর জেলা কমিটির সদস্য মোছা. মালিনা খাতুন , বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ-আম্বিয়া) মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিনসহ জেলার নেতৃবৃন্দ।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান এছাড়া যোগ দেন কেএম আবু হানিফ হৃদয়।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…